Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Shahrukh security increased: শাহরুখের নিরাপত্তা বাড়াল মহারাষ্ট্র সরকার, এবার থেকে ওয়াই প্লাস সুরক্ষা পাবেন কিং খান

Shah Rukh Khan (File Picture)
Shah Rukh Khan (File Picture)

 

মুম্বই, ৯ অক্টোবর: বলিউড অভিনেতা শাহরুখ খানের নিরাপত্তা বাড়াল মহারাষ্ট্র সরকার। এবার থেকে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা পাবেন কিং খান। শাহরুখ প্রাণনাশের হুমকি পাওয়ার পরই, তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। সোমবার সকালে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, শাহরুখ খান মহারাষ্ট্র সরকারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, 'পাঠান' এবং 'জওয়ান' ছবি মুক্তির পর থেকেই তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল।

বিষয়টি বিবেচনা করে মহারাষ্ট্র সরকার। এরপরই শাহরুখের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্র পুলিশ আরও জানিয়েছে, শাহরুখ খান প্রাণনাশের হুমকি পাওয়ার প্রেক্ষিতে, তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। এবার থেকে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা পাবেন প্রখ্যাত এই বলিউড অভিনেতা।

You might also like!