Entertainment

2 years ago

Swastika Dutta: মধুমিতা-বিক্রমের জুটিতে কোন চরিত্রে অভিনেত্রী?

Swastika Dutta (File Picture)
Swastika Dutta (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  একই সংগে ধারাবাহিক, ওটিটি, বড়পর্দায় সমান তালে অভিনয় করে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 'তোমার খোলা হাওয়ায়' শাশুড়ির চরিত্রে তাঁর অভিনয় সাড়া ফেলেছে, ফের বড় পর্দায় দেখা যাবে স্বস্তিকাকে।

'কূলের আচার'-এর পর পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি 'সূর্য'-তে জুটি বাঁধছেন মধুমিতা-বিক্রম। সেই ছবিতেই তৃতীয় একটি চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাতেই ভাবা হয়েছে স্বস্তিকার কথা। তবে জুলাইয়ের শেষে ধারাবাহিকের শুটিং শেষ হলে তবেই চুক্তি চুড়ান্ত হবে।

ঋতাভরী চক্রবর্তী অভিনীত 'ফাটাফাটি' তে স্বস্তিকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে ইতিমধ্যে।

You might also like!