Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Mukul Dev death: মাত্র ৫৪ বছরে জীবনাবসান, প্রয়াত অভিনেতা মুকুল দেব

Bollywood actor Mukul Dev passes away
Bollywood actor Mukul Dev passes away

 

মুম্বই, ২৪ মে : মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব। ২৩ মে, শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বিগত বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব, আইসিইউ-তে অভিনেতার চিকিৎসা চলছিল। 'সন অফ সর্দার' ছবিতে মুকুলের সঙ্গে কাজ করা বিন্দু দারা সিং এই দুঃসংবাদ জানিয়েছেন। বেশ কিছু দিন ধরেই মুকুল দেবের শরীর খারাপ ছিল, হাসপাতালে ভর্তি ছিলেন। আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন তিনি। দিল্লিতে এক পঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন মুকুল, তাঁর বাবা হরি দেব একজন সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মুকুল পশতু এবং ফার্সি ভাষায় সাবলীল ছিলেন।

You might also like!