Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Kumar Sanu:জাতীয় পুরস্কারের প্রসঙ্গ উঠতেই ক্ষুব্ধ কুমার শানু

Kumar Sanu
Kumar Sanu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবলিউডে নয়ের দশকের সেরা প্লেব্যাক সিঙ্গার। রাহুল দেব বর্মণ (RD Burman) থেকে একাধিক নামীদামী সেরা সুরকারের সঙ্গে কাজ করেছেন। 'আশিকি', 'এক লড়কি কো দেখা তো', একের পর এক হিট গান এসেছে তাঁর কণ্ঠে। ভক্তকূলও নেহাত কম নয়। সেই গায়ক কুমার শানুর (Kumar Sanu) গলাতেও অভিমান! শ্রোতা-অনুরাগীদের ভালবাসা পেয়েছেন। কিন্তু সরকারি সম্মান কি পেয়েছেন! আক্ষেপের কথা বলতে গিয়ে ক্ষুব্ধ কুমার শানু।

গত মাসের শেষের দিকে চলতি বছর জাতীয় পুরস্কারজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। ৬৯তম জাতীয় পুরস্কার মঞ্চে সেরা প্লেব্যাকের পুরস্কার পেয়েছেন RRR ছবির 'নাটু নাটু' গানের শিল্পী কাল ভৈরব। সেরা প্লে ব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। কুমার শানু শ্রেয়ার সাফল্যে খুশি। কিন্তু নিজের কথা বলতে গিয়েই জানালেন, "জাতীয় পুরস্কার, পদ্মভূষণও পাওয়া উচিত ছিল। আর এগুলো নিয়ে ভাবি না। খারাপ তো লাগেই, কষ্টও হয়। তবে এটা বুঝি, তেল দেওয়ার মতো ক্ষমতা না থাকে এই সব সম্মান পাওয়া যায় না।"

কুমার শানু বলেন, "এখন এটা সবাই বোঝেন। সাধারণ দর্শক ও শ্রোতারও এইসব নিয়ে ওয়াকিবহাল। তেলা মাথায় তেল দেওয়ার মানসিকতা থাকলে তবেই এখন পুরস্কার পাওয়া যায়। গত ৪ দশকে একাধিক হিট ও জনপ্রিয় গানের নেপথ্যে কুমার শানু। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানও পান তিনি। তবে কেরিয়ারের শিখরে থাকার সময় পাননি জাতীয় পুরস্কার। তিনি জানান, "সরকার যদি যোগ্য মনে করে, তা হলে দেবে। না দিলে আমি কী করব।"

You might also like!