Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Kapil Sharma: নতুন লুকে হাজির কপিল! তাঁকে দেখে কি প্রতিক্রিয়া অনুরাগীদের?

Kapil Sharma (File Picture)
Kapil Sharma (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওজন ঝড়িয়ে বেশ কিছুটা ছিপছিপে চেহারায় ধরা দিলেন কমেডি কিং কপিল শর্মা। তবে এখন শুধুই বা কমেডিয়ান বলা যায় কি করে? একাধিক ছবিতে অভিনয়ও করছেন তিনি। তাঁরা শেষ ছবি ‘জ্যুইগাটো’ বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও সিনেমাপ্রেমী মানুষদের কাছ থেকে ভালোই প্রশংসা কুড়িয়েছে। টরান্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধিত এই ছবিটি পরিচালনা করেছিলেন নন্দিতা দাস।

সোমবার ইনস্টাগ্রামে একটি নতুন লুক শেয়ার করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘নতুন কিছুর জন্য নতুন কিছু’। যাতে রয়েছে একটি ভিডিয়ো। দেখা যাচ্ছে, মেকআপ ভ্যানে বসেই ট্রিমার দিয়ে মেকওভার করা হচ্ছে কপিলের দাড়ি। নিউ লুকে কপিলকে দেখা যাবে ফ্রেঞ্চ কাটে।

ভিডিয়ো শ্যুটের সময় কপিল তাঁর হেয়ারড্রেসারকে প্রশ্ন করেন, ‘কোন দেশের দেখতে লাগছে আমাকে?’ আর তাতে জবাব আসে, ‘ইতালীয় স্যার’। কপিল ফের প্রশ্ন করেন, ‘আপনি কি কখনও ইতালি গেছেন?’ যাতে সেই হেয়ার ড্রেসারের জবাব, ‘না স্যার আমি ইতালি যাইনি। তবে হাউজফুল দেখেছি। ওখানে একটা এরকম লুক ছিল।’ এরপর কপিল রসিকতা করে ফ্যানদের উদ্দেশে বলেন, ‘বন্ধুরা! আমাকে কি ইতালীয় দেখাচ্ছে?’

You might also like!