Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Tiger Nageswara Rao: পাট করে চুল আঁচড়ানো, হাতে বন্দুক, একটা চোখ সাদা, ভিলেনের লুকে নয়া চমক যিশুর

Jishu Sengupta
Jishu Sengupta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যে কোনও ছবিতেই নিজের সব টুকু প্রতিভা নিংড়ে দিতে কসুর করেন না যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। সে কথাই আরও একবার প্রমাণিত হল। প্রকাশ পেল দক্ষিণী ছবি টাইগার নাগেশ্বর রাও-এর (Tiger Nageswara Rao) যিশুর ফার্স্ট লুকের পোস্টার। যেখানে যিশুর 'ভয়ঙ্কর' লুক দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা।

পোস্টারটি শেয়ার করেছেন যিশু। তাঁর চরিত্রের নাম সিআই মৌলি। ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের উর্দি পরে এগিয়ে আসছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। পাট পাট করে চুল আঁচড়ানো। তাঁর একটি চোখের মণি সাদা। তাঁর হাতে রয়েছে পিস্তল। আর তাঁর পিছনে রয়েছে বড়সড় কোনও বিস্ফোরণের দৃশ্য। যা দেখে বোঝাই যাচ্ছে ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন যিশু। অভিনেতার 'ভয়ঙ্কর' এই লুক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে।

টাইগার নাগেশ্বর রাও একটি তেলেগু অ্যাকশন থ্রিলার ছবি। ছবিটির পরিচালনায় রয়েছেন ভামসি এবং প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রবি তেজা। পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন নূপুর স্যানন, যীশু সেনগুপ্ত, গায়ত্রী ভরদ্বাজ প্রমূখ। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

You might also like!