Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Jawan: বাংলাদেশেও জওয়ানের জয় জয়কার!

Shah Rukh Khan as Jawan (File Picture)
Shah Rukh Khan as Jawan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুধুমাত্র ভারতেই নয় জওয়ানের জয় গান এবার বাংলাদেশেও। সে দেশে শাহরুখের ছবির ডিস্ট্রিবিউটর অনন্য মামুন জানালেন, ৪৮টি সিনেমা হলে ২৩৭টি শো রয়েছে সিনেমাটির। এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে সিঙ্গেল স্ক্রিনও।

বলে রাখা ভালো, জওয়ান নিয়ে উন্মাদনা তুঙ্গে বাংলাদেশে শাহরুখ-ভক্তদেরও। বৃহস্পতিবার শাহরুখের ভক্তের তৈরি করা একটি গ্রুপ ট্রু এসআরকিয়ান্স বিডি-র তরফে একটি আস্ত হল ভাড়া করা হয়েছিল। এর আগে শাহরুখ খানের পাঠান ছবিটিও ভালো ফল করেছিল সে দেশে। সেই হিসেবে বরং সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, যা সপ্তাহ তিনেক আগে মুক্তি পায় বাংলাদেশে, সেভাবে জমাতে পারেনি পায়ের মাটি। আরও পড়ুন: জওয়ান যেন সাইক্লোন! শনিবারের আয় ঐতিহাসিক, ভেঙে দিল সব রেকর্ড, ৩ দিনে কত তুলল ঘরে?

ভারতে, জওয়ানের রমরমা বাজার। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির দিন জওয়ান ভারতের বাজারে ব্যবসা করেছিল ৭৫ কোটির। যার মধ্যে ৫.৫ কোটি এসেছিল তামিল থেকে ও ৪ কোটি তেলেগু থেকে। তবে শুক্রবার খানিকটা কমেছিল আয়। টাকার অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। তবে শনিবার ফের রেকর্ড টিকিট বিক্রি হল জওয়ানের। প্রাথমিক রিপোর্ট বলছে, ৭৪.৫ কোটি আয় করল শাহরুখ খানের জওয়ান। যার মধ্যে তামিলে ৫ কোটি, আর তেলেগুতে ৩.৫ কোটি। অর্থাৎ হিন্দিতে ৬৬ কোটি। আর ৩ দিনের আয় মিলিয়ে হয়েছে ২০২.৭৩ কোটি। যার মধ্যে হিন্দির জন্য আয় হয়েছে ১৭৭.৭৩ কোটি। ও তামিলের জন্য ১৪.৩৭ কোটি ও তেলেগুলে ১০.৬৩ কোটি। আর বিশ্ববাজারের হিসেব ধরলে জওয়ানের ৩ দিনের আয় প্রায় ৩৫০ কোটি।

You might also like!