Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Uorrfi Javed: এই কি উর্ফী? প্রেমিকের মুখ দেখে চোখ কপালে অনুরাগীদের!

Urfi Javed
Urfi Javed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উর্ফী জাভেদের ঠোঁট ও মুখ ফুলে এতটাই বদলে গিয়েছে যে চেনা দায়। নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ঠোঁট ফোলানোর প্রক্রিয়া। এবার আরও একটি ভিডিওয় দেখা যাচ্ছে, তাঁর মুখ আগের চেয়েও ফুলে উঠেছে। তবে উর্ফীর তাতে বিন্দুমাত্র চিন্তা নেই—বরং মজায় নিজেকেই নিয়ে রসিকতা করছেন তিনি।

পরনে কালো প্যান্ট আর ক্রপ টপ। এই পোশাকে ধরা দেন তিনি। কিন্তু মুখের দিকে তাকালেই আঁতকে উঠছেন উর্ফী। এ কী অবস্থা নেটপ্রভাবীর! মুখের আকৃতি বিরাট হয়ে গিয়েছে। তার উপর মস্ত বড় ঠোঁট। নিজের ভিডিয়োর সঙ্গে উর্ফী লিখেছেন, “আমার প্রেমিক বলে, কথায় কথায় মুখ ফুলিয়ে রাখি আমি। যদিও কথাটা সত্যি, তাই না?”

উর্ফী রসিকতা করলেও, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। কী ভাবে এই অবস্থা হল নেটপ্রভাবীর? ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার উর্ফী। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। সেখানে দেখা যায়, ইনজেকশন ফোটানো হচ্ছে উর্ফীর ঠোঁটে। উর্ফী লিখেছিলেন, “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।” তবে খুব শীঘ্রই ফের নতুন করে ফিলার্স ব্যবহার করবেন বলেও জানিয়েছেন উর্ফী।


You might also like!