Entertainment

2 years ago

Kangana Ranaut: কঙ্গনাকে অপমান!গীতিকার জাভেদ আখতারকে তলব করল আদালত

Kangana Ranaut - Javed Akhtar (File Picture)
Kangana Ranaut - Javed Akhtar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রখ্যাত  গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে ভয় দেখানো এবং অপমানের অভিযোগ তুলে মামলা করেন কঙ্গনা। সেই মামলাতেই  ৫ আগস্ট তাঁকে আন্ধেরি আদালতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। 

২০১৬ সালে কঙ্গনার সঙ্গে হৃতিক রোশনের ঝামেলা তুঙ্গে পৌঁছেছিল। এমনকী তৈরি হয় আইনি জটিলতাও। ফাঁস হয় ব্যক্তিগত চ্যাট। ঠিক সেই সময়েই বন্ধু ডা. রমেশ আগরওয়ালের পরামর্শে কঙ্গনা রানাউতকে নিজের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন জাভেদ আখতার। গীতিকারের দাবি, সেইসময়ে ব্যক্তিগতভাবে তিনি কঙ্গনাকে না চিনলেও তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন। কঙ্গনা দিদি রঙ্গোলিকে নিয়ে সেখানে গিয়েওছিলেন।

এরপর ২০২০ সালে সুশান্তের রহস্যজনক মৃত্যুর পর কঙ্গনা দাবি করেন, “একবার জাভেদ আখতার ওঁর বাড়িতে আমাকে ডেকে বলেছিলেন, রাকেশ রোশন ও হৃতিকরা মুম্বইতে খুব বিত্তশালী। তুমি যদি ক্ষমা না চাও তাহলে কোথাও যাওয়ার মুখ থাকবে না তোমার। তোমাকে জেলে পুরবে ওরা। তুমি শেষ হয়ে যাবে। আত্মহত্যা করবে। আমার উপর চোখ রাঙিয়ে চিৎকারও করেছিলেন জাভেদ। আমি ভয়ে কাঁপছিলাম ওঁর বাড়িতে দাঁড়িয়ে।” অভিনেত্রীর এমন মন্তব্যের প্রেক্ষিতে জাভেদ আদালতে জানিয়েছিলেন, “কঙ্গনা পুরোটাই মিথ্যে বলছে। বরং আমার পরামর্শ শুনে ও ওর দিদি রঙ্গোলির সঙ্গে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়।” এবার দেখার গীতিকার কী পদক্ষেপ করেন।

You might also like!