Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Vidya Balan:কলকাতায় বিদ্যা বালান, মহালয়ার সকালে পুজো দিলেন কালীঘাট মন্দিরে

Vidya Balan
Vidya Balan

 

কলকাতা, ১৪ অক্টোবর : মহালয়ার সকালে ভিড়ে জমজমাট কালীঘাট মন্দির। এর মধ্যেই পুজো দিতে হাজির বিদ্যা বালান। বাঙালি পোশাকে পুজো দিলেন বলিউড অভিনেত্রী। দিন দেখে নয়, কলকাতায় এলেই কালীঘাট মন্দিরে পুজো দেন বলে জানিয়েছেন বিদ্যা বালান। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মুম্বইবাসী বোন ও ভগ্নিপতি। বাংলার মানুষকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা বালান।

ভোরের আলো ফুটতে না ফুটতেই কালীঘাট মন্দিরে সাধারণ দর্শনার্থীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়ও। বাঙালি সাজে এদিন মন্দিরে হাজির হন 'কাহানি' অভিনেত্রী। খালি পায়ে মন্দিরের সামনের গেট দিয়েই বাকিদের মতো প্রবেশ করেন তিনি। পুজো দিলেন। কলকাতায় অভিনেত্রী এসেছেন একাধিক কাজ নিয়ে। তবে যখনই আসেন, তখনই কালীঘাটে পুজো নিশ্চিতভাবে দেন, জানান অভিনেত্রী। পরনে লাল শাড়ি, চুল তুলে খোঁপা করে হাতে পুজোর ডালা নিয়ে দেখা যায় তাঁকে। স্বাভাবিকভাবেই সাত সকালে মন্দিরে বলি তারকাকে দেখে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। অনেকেই কথা বলতে চান, ছবি তুলতে চান। মিটিয়েছেন সেলফির আবদারও।

You might also like!