Breaking News
 
Shyamaprasad Mukherjee: প্রথমবার মহাকরণে শ্যামাপ্রসাদকে সরকারি শ্রদ্ধা, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর Samik Bhattacharya: কামারহাটি পুরসভায় নতুন চেয়ারম্যান লকেটের ভাই! নিয়োগ ঘিরে প্রশ্ন, রিপোর্ট তলব শমীকের Ghatal Master Plan: বহু প্রতীক্ষার অবসান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বড় ঘোষণা সেচমন্ত্রীর Suvendu Adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ! ‘নেশন ফার্স্ট’, মন্ত্রে পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর Suvendu Adhikari: বারুইপুরে অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? বেলডাঙা-সামশেরগঞ্জের প্রসঙ্গ তুলে বিস্ফোরক শুভেন্দু RG Kar Case: আর জি কর তদন্তে নতুন মোড়, ৩ আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

 

Entertainment

1 year ago

Aamar Boss : বড়দিনের দিন সুখবর,পরিচালক নন্দিতা-শিবপ্রসাদের তরফ থেকে বিশেষ ঘোষণা!

Shiboprosad Mukherjee & Nandita Roy (Symbolic picture)
Shiboprosad Mukherjee & Nandita Roy (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গতকাল ছিল বাঙালির অন্যতম উৎসব বড়দিন, আর বছর শেষের এই উৎসবে মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতন। এরই মাঝে সিনেমা প্রেমিদের জন্য সুখবর দিলেন খ্যাতনামা চলচিত্র পরিচালক নন্দিতা-শিবপ্রসাদের জুটি। নতুন বছরে মুক্তি পাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত নতুন বাংলা ছবি ‘আমার বস’রিলিজের তারিখ। চলতি বছরে মুক্তির  কথা  থাকলেও সেকথা  রাখতে পারেননি নন্দিতা-শিবপ্রসাদ। কিন্তু আগামী বছরে এই ছবি মুক্তির ব্যাপারে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫-র মে মাসে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি   ‘আমার বস’। 

‘আমার বস’চলচিত্রের মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী  রাখি গুলজার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেও অভিনয় করেছেন এই চলচিত্রে। মে মাস গ্রীষ্মকালীন ছুটির মরশুমে নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা দশকের মন কাড়বে এমনটা আশা করছেন ছবির পরিচালক থেকে অভিনেতা,অভিনেত্রী সকলেই। এমনকি গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ‘আমার বস’চলচিত্রটি। 

‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ছবি দিয়েই বাংলার প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। চলতি বছর জানুয়ারি মাসেই কলকাতায় শুটিং করে গিয়েছিলেন রাখি গুলজার। জোরকদমে চলছে ছবির প্রস্তুতি। এখন দেখার রাখি গুলজার অভিনীত,নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত নতুন ছবি  বক্স অফিসে কেমন বাজিমাত করে।

You might also like!