Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Shiboprasad And Koushani: ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’—আবার বড়পর্দায় শিবপ্রসাদ–কৌশানী, মার্চে শুরু শুটিং

Shiboprasad Mukhejee And Koushani Mukherjee
Shiboprasad Mukhejee And Koushani Mukherjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঝিমলি–বিক্রমের রিল লাইফ প্রেমে বক্সঅফিস কাঁপিয়েছিল ‘বহুরূপী’। ডাকাতির গল্পের আড়ালে যে মানবিক সম্পর্ক, তাতেই দর্শকের মন জিতেছিল ছবিটি। এ বার সেই ক্যানভ্যাস আরও বড় করতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়। ফের বড়পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি—নতুন ছবির নাম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।

আগামী মার্চ থেকেই শুরু হচ্ছে ছবির শুটিং। রাজ্যের একাধিক জেলায় হবে শুটিং পর্ব। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, ‘বহুরূপী’ ছবিতে কৌশানীর অভিনয় দর্শকের বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। অনেকেই ছবিটিকে কৌশানীর ‘কামব্যাক’ হিসেবেও দেখেছিলেন। ঝিমলি ও বিক্রমের জুটিকে ঘিরে যে উষ্ণতা ও আবেগ তৈরি হয়েছিল, সেটাই আবার ফিরিয়ে আনতেই এই নতুন অধ্যায়ের পরিকল্পনা।


‘বহুরূপী’র মুক্তির সময়ের এক স্মৃতিচারণও করেন শিবপ্রসাদ। তাঁর কথায়, শহরতলির এক সিনেমা হলের মালিক জানিয়েছিলেন—দলে দলে মহিলা দর্শক ছবি দেখতে আসছেন। তখনই তিনি বুঝেছিলেন, স্ত্রীর প্রতি স্বামীর অনুরাগ, ত্যাগ ও সম্পর্কের গভীরতা যেভাবে পর্দায় ধরা পড়েছিল, সেটাই দর্শকদের ছুঁয়ে গিয়েছিল। সেই কারণেই এই জুটিকে আবার পর্দায় দেখার আগ্রহ যে বিপুল, তা আন্দাজ করেই সিক্যুয়েলের ভাবনা।

এ দিকে, নতুন ছবিতে ঝিমলি–বিক্রমের রসায়ন আরও জমাটি হবে বলেই ইঙ্গিত দিলেন কৌশানী মুখোপাধ্যায়। অভিনেত্রী বলেন, ‘‘আমি তো সাহসী, শিবুদার অবশ্য নন্দিতা দির ডোজ়টা দরকার পড়বে। ওটা ছাড়া শিবুদা সে ভাবে কাজ করতে পারে না। গত বার আমাদের জুটিকে ভাল লেগেছিল ঠিকই। কিন্তু এ বার আমাদের বোঝাপাড়া আরও ভাল হবে। কারণ একটা কাজ করার পর জানা যায় অন্য দিকের মানুষটা কী করতে পারবে। এ বার কেমিস্ট্রিতে পারদ চড়বে এটা বলতে পারি।’’ সব মিলিয়ে, ‘দেশু’ জুটির আগাম টিকিট বিক্রির বাজারে এ বার প্রতিদ্বন্দ্বী হয়ে নামছে শিবপ্রসাদ–কৌশানী জুটি। দর্শকের চোখ এখন ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র দিকেই। 

You might also like!