Breaking News
 
Nawsad Siddique: ‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন! বিকল্প ‘আলমারি’ পেয়েও হাই কোর্টে নওশাদদের আইএসএফ Bhangar News: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি! দু’পক্ষের সংঘর্ষে পুলিশও আক্রান্ত DYFI Inquilab Rally: বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের ডাক! ‘ইনকিলাব’ সমাবেশে ব্রিটিশ শাসনের প্রসঙ্গ মীনাক্ষীদের Mithu Mukherjee Death: ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান! ক্যানসারের সঙ্গে লড়াই-এ হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী TMC Bank Accounts Freeze Case: নাম-প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই স্বস্তি! দলের অ্যাকাউন্ট ব্যবহারে ছাড় মমতা শিবিরকে Nandigram Assembly By-Poll: একের পর এক মামলা, বাড়ছে গ্রেপ্তারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

 

Entertainment

7 months ago

Sonam Kapoor Baby Bump: পাপারাৎজ্জোর প্রশ্নে মুচকি হাসি, ‘আমি ভালো আছি’—অন্তঃসত্ত্বা সোনম কাপুরের মিষ্টি মুহূর্তে মুগ্ধ নেটপাড়া

Sonam Kapoor flaunts her baby bump in a stylish white look
Sonam Kapoor flaunts her baby bump in a stylish white look

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোনম কাপুর মানেই ফ্যাশন, আত্মবিশ্বাস আর স্পষ্টবাদিতা। আর এখন তাঁর জীবনে যোগ হয়েছে মাতৃত্বের দ্বিতীয় অধ্যায়। ৪০ বছর বয়সে ফের মা হতে চলেছেন অনিল কন্যা, সেই আনন্দের অপেক্ষাতেই দিন গুনছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় সোনমকে ঘিরে ধরে পাপারাৎজ্জোরা—সেখানেই ধরা পড়ে এক মিষ্টি মুহূর্ত, যা এখন সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সোনম তাঁর চেনা আভিজাত্যে ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। গর্ভাবস্থার শেষ পর্যায়েও তাঁর স্টাইল স্টেটমেন্টে কোনও ঘাটতি নেই। ঠিক সেই সময় এক আলোকচিত্রীর উদ্বিগ্ন প্রশ্ন, ‘ম্যাম, শরীর কেমন আছে? সব ঠিক আছে তো?’—এই ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত না হয়ে উল্টে হাসিমুখেই জবাব দেন সোনম। ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি স্বরে বলেন, ‘হ্যাঁ, আমি খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাদের।’


এই সৌজন্যময় উত্তরের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। নেটিজেনদের একাংশের মন্তব্য, মাতৃত্বকালীন জেল্লায় সোনমকে এর আগে কখনও এত সুন্দর লাগেনি। অনেকেই লিখছেন, এই সহজ-স্বাভাবিক ব্যবহারই তাঁকে আলাদা করে তোলে—‘সোনম সবসময়ই খুব রিয়েল।’ প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে দ্বিতীয় গর্ভধারণের কথা প্রকাশ্যে আনেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এই বিশেষ সময়টা তিনি পুরোপুরি উপভোগ করছেন। ছেলে বায়ুর সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে আসন্ন সন্তানের অপেক্ষা—ভালোবাসায় মোড়া এই মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গেও।

বর্তমানে সোনম রয়েছেন মুম্বইয়ে, বাবার বাড়িতেই। খুব শীঘ্রই কাপুর ও আহুজা পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। ২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দিয়েছিলেন তিনি—এখন বয়স তিন। তার মধ্যেই আবার নতুন অতিথির অপেক্ষা। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ২০২৬ সালের বসন্তেই ভূমিষ্ঠ হবে তাঁর দ্বিতীয় সন্তান। আর তার আগেই ‘অল ইজ ওয়েল’ বার্তায় ভক্তদের মন ভরালেন হবু মা সোনম কাপুর।

You might also like!