Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

southern film industry:কাবেরীর জলবণ্টনের প্রভাব দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে

Impact of Cauvery watershed on southern film industry
Impact of Cauvery watershed on southern film industry

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কাবেরী জল বন্টনের রাজনীতির সঙ্গে এবার জুড়ে গেল তামিল ও কন্নর ফিল্ম ইন্ডাস্ট্রি। কাবেরী ইস্যু যেন বিভেদের রেখা তৈরি করল দক্ষিণের এই দুই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে । প্রতিবাদে পথেও নেমেছিল কন্নড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।

অন্যদিকে কর্নাটকের চমারাজনগরের বিধায়ক ভাটাল নাগারাজ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে কাবেরী ইস্যুতে কটাক্ষ করে বলেন, “কর্নাটকেই জন্মেছেন রজনীকান্ত। সুপারস্টার হয়েছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে। রজনী যখন কর্নাটকে আসেন তখন কাবেরীর জল খান। ওর তো এই নিয়ে মুখ খোলা উচিত।”

উল্লেখ্য, চলতি সপ্তাহে কাবেরী জলবণ্টন নিয়ে বৈঠক হয় দুই রাজ্যের প্রতিনিধিদের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আরও দিন কয়েক তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক জল দেবে কর্ণাটক। যদিও দাবি ছিল, ১২ হাজার ৫০০ কিউসেক জলের। সোমবারের বৈঠকে এ বিষয়ে জলবণ্টন কমিটির এক আধিকারিক জানিয়েছিলেন, কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। যা আগামী আরও পনেরো দিন তামিলনাড়ুকে দেওয়া হবে। তবে ‘তালিমনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’- এমন দাবি তুলে কাবেরীর জলবণ্টন নিয়ে সম্প্রতি রাতভর বিক্ষোভ প্রদর্শন করেন কর্ণাটকের কৃষকরা। এমনকী, মঙ্গলবার বনধ ডাকা হয়েছিল বেঙ্গালুরুতে। শুক্রবার বনধ চলছে কর্ণাটক জুড়ে। এবার সেই বিষয়েই সুর চড়ালেন দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপ।

এক্স হ্যান্ডেলে (টুইটার) মাতৃভাষায় প্রতিবাদ করে কর্ণাটকের ভূমিপুত্র সুদীপ বলেন, “আমাদের কাবেরী আমাদের অধিকার। কাবেরীর প্রতি মানুষের এই বিশ্বাসকে সরকার কখনওই আশাহত করবে না বলেই আমার বিশ্বাস। অবিলম্বে নতুন স্ট্র্যাটেজি প্রয়োগ করে বিশেষজ্ঞদের কাছে এই সমস্যা সমাধান করার দাবি জানাচ্ছি। এই ভূমি, জল, ভাষার সংরক্ষণে আমারও একটা মতামত রয়েছে। মা কাবেরী করুণাদকে (কর্ণাটক) রক্ষা করুক।”

You might also like!