Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Parambrata Chatterjee: বিয়ের পরই খুশির খবর শোনালেন পরমব্রত! কি বললেন তিনি?

Parambrata Chatterjee & Piya Chakraborty (File Picture )
Parambrata Chatterjee & Piya Chakraborty (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত সোমবারই অনুপমের প্রাক্তন পিয়া চক্রবর্তীর সাথে রেজিস্ট্রি ম্যারেজ সারেন পরমব্রত। আর তারপরই খুশির খবর শোনালেন তিনি। বাংলা ছবির পাশাপাশি তিনি হিন্দি ছবির ক্ষেত্রেও বেশ সুপরিচিত। বিদ্যা বালানের কাহানি-র সাব ইন্সপেক্টর সত্যকি ওরফে রাণার সুত্রে তাঁর হিন্দি ছবিতে আগমন। ‘পরী’-সহ বেশকিছু ফিল্ম এবং ওয়েব সিরিজেও দেখা মিলেছে অভিনেতার। 

কিন্তু এবারে একেবারেই নতুন এক ভূমিকায় দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, হিন্দি ছবি পরিচালনা করবেন তিনি। এবার গোটা দেশ চিনবে পরিচালক পরমব্রতকে। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেতা পরমব্রতর চেয়ে পরিচালক-প্রয়োজক পরমব্রত বয়সে কয়েকমাসের বড়। কিন্তু এতদিন ছোট হয়েও অভিনেতা পরমব্রতকেই বেশি চিনেছে সকলে। পরমের কথায়, ‘২০২৩-এ রকম সিদ্ধান্ত নিয়েছি, বড় ভাই আরও বেশি করে সামনে আসবে। এর প্রতিফলন আগামী বছর দেখা যাবে’। 

সুধীর মিশ্রার সঙ্গে একটি অ্যান্থোলজির কাজ শেষ করেছেন। এর বাইরে একটা হিন্দি ছবির শ্যুটিং শেষ করেছেন, অভিনেতা হিসাবে আরও দুটি ছবিতে কাজের প্রস্তাব রয়েছে। এই সময়কে তিনি জানান, ‘আগামী বছর একটা বড় হিন্দি প্রোজেক্ট পরিচালনার কথা রয়েছে’। তবে হিন্দিতে মন দিচ্ছেন মানে বাংলা উপেক্ষিত হবে এমনটা ভাবার কিছু নেই। পরমব্রত পরিচালিত সিরিজ পর্ণশবরীর শাপ প্রশংসা কুড়োচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ভাগ নিয়ে আসবেন পরিচালক। বক্স অফিস সাফল্য তাঁকে একদম ভাবায় না তা নয়। চেনা ময়দানেও ধরে খলেতে চান পরমব্রত। সব মিলিয়ে কাজের জগতে বেজায় ব্যস্ত পরমব্রত চট্টোপাধ্যায়।  

You might also like!