Entertainment

1 hour ago

Deepika’s Big Reveal: অক্ষয় তৃতীয়ায় সুখবর, দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা—‘রাকা’ নিয়ে জল্পনায় ইতি টানলেন নির্মাতারা

Ranveer and Deepika announced second pregnancy on Sunday
Ranveer and Deepika announced second pregnancy on Sunday

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে নতুন সুখবর শোনালেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোন। রবিবাসরীয় সকালে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। স্বামী রণবীর-এর সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি, আর ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না।

তবে এই খুশির মাঝেই শুরু হয় জল্পনা—দীপিকার আসন্ন ছবি ‘রাকা’তে তাঁর অ্যাকশন দৃশ্য নাকি বাদ দেওয়া হবে! বিভিন্ন মহলে কানাঘুষো ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্মাতারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ছবির শুটিং আগের পরিকল্পনামাফিকই চলছে, এবং দীপিকার চরিত্রে কোনও কাটছাঁট করা হচ্ছে না। সংবাদমাধ্যমকে ‘রাকা’র নির্মাতারা জানিয়েছেন, “পরিকল্পনামাফিকই সব কিছু এগচ্ছে। শুটিংয়ে কোনও পরিবর্তন হচ্ছে না। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা। আগামীতেও শুটিং চলবে।” কোনওরকম গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছেন ছবি নির্মাতারা।


আরও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, প্রেগন্যান্সির কারণে রাকা’তে দীপিকার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কোনও রদবদল হচ্ছে না। শুটিংয়ের শেষদিন পর্যন্তই স্বাভাবিক ছন্দেই কাজ চালিয়ে যাবেন রণবীর ঘরনি। পরিচালক অ্যাটলি-এর এই মেগা প্রজেক্ট ‘রাকা’তে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দীপিকা ও আল্লু অর্জুন জুটি। অ্যাকশন ঘরানার এই ছবিতে দীপিকার গুরুত্বপূর্ণ উপস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছেন নির্মাতারা।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। মেয়ের বয়স দেড় বছর পেরোতেই ফের সুখবর এলো তাঁদের পরিবারে। ফলে ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই এখন আনন্দের সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি।এদিকে, রণবীরের সাম্প্রতিক সাফল্য এবং দীপিকার একাধিক বড় বাজেটের প্রজেক্ট—সব মিলিয়ে বলিউডে তাঁদের উপস্থিতি আরও জোরালো হচ্ছে। ‘রাকা’ ছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বড় প্রজেক্ট, যা আগামী বছরগুলিতে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে।  

You might also like!