
বার্সিলোনা, ৭ সেপ্টেম্বর : আক্রমণের জোয়ারে ভালেন্সিয়াকে ভাসিয়ে দিল বার্সিলোনা। লা লিগার ম্যাচে রবিবার ৫-০ গোলে জিতেছে বার্সিলোনা। এবার স্পেনের শীর্ষ লিগে কেবল তারাই ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। জালের দেখা পেয়েছেন বার্সিলোনা অধিনায়ক হাফিনিয়া, সহ-অধিনায়ক পেদ্রি ও মিডফিল্ডার ফের্মিন লোপেস। এই জয়ে চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থাকল বার্সিলোনা। ৯ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও রেয়াল বেতিস।
