Entertainment

2 years ago

Gadar 2: ‘গদর ২’ এর প্রচার হয়ে গেল বিপত্তি! ফোন চুরি হল ১৬ জন অনুরাগীর

Gadar 2 Promotion (File Picture)
Gadar 2 Promotion (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে ‘গদর ২’। দর্শক আবার দেখতে চলেছে তাঁদের প্রিয় তারা সিংহ ও শাকিনা জুটিকে। তাই ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরে ঘুরে ছবির প্রচার করছেন সানি দেওল ও আমিশা পটেল। সেই উপলক্ষে গাজিয়াবাজে পৌঁছন এই জুটি। কিন্তু এই প্রচারানুস্থানের মাঝেই ঘটে গেল বিপত্তি। একাধিক ফোন চুরি হয়েছে সে দিনের অনুষ্ঠানে। গাজিয়াবাদের ইন্দ্রপুরাম এলাকায় হ্যাবিটাট সেন্টারে জড়ো হয়েছিলেন প্রায় ২০ হাজার অনুরাগী। ১৬টি ফোন চুরি যায় বলে আন্দাজ পুলিশের।

You might also like!