Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

3 years ago

Srijit Mukerjee: ফের অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

Srijit Mukerjee
Srijit Mukerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’ সদ্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঠিক এমনই পোস্ট করেন সৃজিত। যা দেখে বেশ চমক পেয়েছেন তার ভক্তরা। পোস্টের পর পড়েছে হাজারও কমেন্ট। সৃজিতের সকল ভক্ত জানতে চান তাঁর কী হয়েছে। কেউ লিখেছেন, কী হল? কেউ লিখেছেন, অন্ধকার জীবনের আংশিক অংশ। সকলেই এই পোস্ট দেখে বুঝে গিয়েছেন কোনও বিপদে পড়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে, সকলের আন্দাজই সঠিক প্রমাণিত হয়। তিনি এক সংবাদমাধ্যমকে জানান জ্বরে ভুগছেন। অর্থাৎ অসুস্থতার কারণেই এমন অন্ধকার নেমে এসেছে তাঁর জীবনে।এদিকে বর্তমানে দশম অবতার ছবির কাজে ব্যস্ত সৃজিত। এই ছবির আউটডোর শ্যুটের জন্য বৃহস্পতিবারই উত্তরবঙ্গে যাওয়া কথা ছিল সৃজিতের। অনির্বণ ভট্টাচার্য, জয়া এহসান ও সৃজিত সহ পুরো টিমের যাওয়ার কথা ছিল। কিন্তু, অসুস্থতার কারণে ব্যঘাত ঘটল কাজে। জানা গিয়েছে, জ্বরে ভুগছেন সৃজিত। ফ্লু-র জ্বর। সে কারণেই ব্যঘাত ঘটেছে কাজে। আপাতত বন্ধ হয়েছে শ্যুটিং। তিনি সেরে উঠলে আবার কাজে যোগ দেবেন বলে জানা যাবে।

বর্তমানে অনেকেই ভুগছেন জ্বরের সমস্যায়। ঋতু পরিবর্তনের কারণে দেখা দিচ্ছে এমন জ্বর। আবার অনেকে ভাইরাস সংক্রমণের কারণে জ্বরে ভুগছেন। সে যাই হোক, আপাতত সৃজিতের আরোগ্য কামনায় ব্যস্ত তাঁর সকল ভক্ত। কেন পরিচালক এমন জ্বরে পড়লেন, তা নিয়ে সকলের মনে এসেছে প্রশ্ন।

এদিকে চলতি বছর জুন মাসেও অসুস্থ হয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সে সময় অধিক কাজের কারণে অসুস্থ হয়ে পড়েন। তিন মাস পর পর ছবি আর ওয়েব সিরিজের কাজ করেছিলেন সৃজিত। সে কারণে খাওয়া দাওয়ার অভ্যেস ভালো নয়। এর কারণে বুকে ব্যথা হয়েছিল। সে সময় এমন অসুস্থ হয়ে পড়েন যে অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। তবে, অ্যাঞ্জিওগ্রামের রিপোর্ট ঠিকই ছিল। এই প্রসঙ্গে সে সময় মিথিলা জানান, সৃজিতের ফুড হ্যাবিট খারাপ, ওজন বেশি, হাই কোলেস্টেরলের সমস্যা ছিল। সেই সকল সমস্যার কারণে ডাক্তার অ্যাঞ্জিওগ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, রিপোর্ট ভালো আসায় স্বস্তি পান সকলে। আর এবার ফের অসুস্থ হলে সৃজিত মুখোপাধ্যায়। জ্বরের কারণে শ্যুটিং বাতিল হল উত্তরবঙ্গের। আপাতত চিকিৎসকের পরামর্শে বিশ্রামে নিচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। সুস্থ হয়ে শুরু করবেন কাজ।

You might also like!