Entertainment

2 years ago

Rocky" and "Rani":সংলাপে বদল, ''রকি'' ও ''রানি'' পেল ছাড়পত্র

Change in dialogue, "Rocky" and "Rani" get clearance
Change in dialogue, "Rocky" and "Rani" get clearance

 

মুম্বই, ২৪ জুলাই : মুক্তির আগেই শুরু হয়েছিল কর্ণ জোহর পরিচালিত বহু প্রতীক্ষিত রোম্যান্টিক কমেডি ''রকি অউর রানি কি প্রেম কাহানি'' ছবি নিয়ে বিতর্ক । এমনকি ছবির সংলাপের জন্য ছবি আটকে দেওয়ার কথাও বলা হয়। যদিও অবশেষ স্বস্তি। সংলাপে বদল, ''রকি'' ও ''রানি'' পেল ছাড়পত্র। কর্ণ জোহর পরিচালিত বহু প্রতীক্ষিত রোম্যান্টিক কমেডি ''রকি অউর রানি কি প্রেম কাহানি'' মুক্তি পেতে চলেছে আগামী ২৮ জুলাই ।

তার আগেই ছবির প্রচার শুরু। ইতিমধ্যেই রণবীর ও আলিয়ার এই ছবি ''সেন্ট্রাল বোর্ড অফ পিকচার সার্টিফিকেশন''-এর তরফে U/A সার্টিফিকেট পেয়েছে তবে বাদ পড়েছে বেশ কিছু দৃশ্য ও সংলাপও। সেন্সর বোর্ডের তরফে U/A ছাড়পত্র পেয়েছে এই ছবি। তার জন্য বাদ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ সহ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাখা এক সংলাপ ।


You might also like!