Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Viral Nandini-Misty: নন্দিনীর ওপর বেজায় চটলেন বনগাঁর মিষ্টি দিদি!

Bongaon's Misti Didi and Nandini (File Picture)
Bongaon's Misti Didi and Nandini (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমাজ মাধ্যমে নানান কাজের মাধ্যমে ভাইরাল হচ্ছেন সাধারণ মানুষ। কেউ চালাচ্ছেন ভাতের হোটেল, কেউ বাদাম বিক্রি করছেন, আবার কেউ গান গাইছে। এভাবেই খ্যাতির কাছাকাছি আসছেন তাঁরা। তবে এই খ্যাতির মাঝেই বিতর্ক নামক শব্দটা মাঝেমধ্যে জায়গা করে নেয়। আর এবার বিতর্কের মুখ হলেন ডালহৌসি পাড়ায় ভাতের হোটেল চালানো নন্দিনী দিদি ও বনগাঁর মিষ্টি দিদি। 

নন্দিনীর থেকে কম দামে মাছ-মাংস-মটন খাওয়ানোর কথা বলে নজর কেড়েছিলেন বনগাঁর চাঁদপাড়ায় স্টেশনের ধারে ভাতের হোটেল চালানো দুই বোন। মিষ্টি দিদিই আপাতত খচে লাল নন্দিনীর উপর। কারণ হল, তাঁর খাবারের দাম শুনে নাকি নন্দিনী মন্তব্য করেছেন তিনি পচে যাওয়া মাছ-মাংস খাওয়ান, তাই এত কম দাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে বনগাঁর এই দিদিকে বলতে শোনা গেল, ‘আমার পাশে এসে তোমাদের স্মার্ট দিদি দাঁড়াতে পারবে না। ছেলেদের গায়ে হাত দিচ্ছে। মুখে চুমু খাচ্ছে। ওসব আমি করব না। আমরা কোনও ছেলের গায়ে হাত দিয়ে কথা বলি না। আগে ৫০০ মাংস রান্না করতাম, এখন ২ কেজি রান্না করতে হচ্ছে। আগে ১টায় বাড়ি যেতাম, এখন ৩টেয় যাচ্ছি। ভাইরাল হয়েও বিপদে পড়েছি।’

You might also like!