Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

World Environment Day 2025: বিশ্ব পরিবেশ দিবসে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিলেন বলি অভিনেতা! বৃক্ষরোপণে অংশ নিলেন সস্ত্রীক রণদীপ হুডা

Randeep's new initiative on World Environment Day
Randeep's new initiative on World Environment Day

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস । সবুজ বার্তা ছড়াতে বিশ্বজুড়ে উদযাপিত হল পরিবেশ দিবস । এই উপলক্ষে আরও একবার পরিবেশকে রক্ষা করার দায়িত্ব নিলেন পরিবেশপ্রেমী রনদীপ । পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই দিন বহু মানুষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এই বছর প্রায় ৫০০টির বেশি গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন বলি অভিনেতা রণদীপ হুডা। বিশ্ব পরিবেশ দিবসে রণদীপ স্ত্রী লিন লাইশরামের সঙ্গে মধ্যপ্রদেশের বিখ্যাত কানহা জাতীয় উদ্যানের কাছে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে একত্রিত হয়ে  সবুজায়নের উদ্দেশ্যে গাছ লাগানোর  কর্মসূচি পালন করলেন।  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রণদীপ। তিনি লেখেন, ‘বিশ্ব পরিবেশ দিবস শুধুমাত্র ক্যালেন্ডারে একটি তারিখ নয়, এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কতটা ক্ষতি করছি। প্রকৃতি আমাদের যা দেয়, তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’

রণদীপ আরও লেখেন, ‘বনভূমি আমাদের পৃথিবীর ফুসফুস। গাছ না থাকলে আমাদের জীবন সংকট হবে। আমরা যদি এইভাবেই জীব বৈচিত্র্যকে নষ্ট করতে থাকি তাহলে আগামী দিনে আমরাই বিপদে পড়বো। বন এবং বন্যপ্রাণী, এই দুইয়ের সংরক্ষণের জন্য আমাদের এগিয়ে আসতে হবে।’ সবশেষে অভিনেতা লেখেন, ‘একটি গাছ লাগানো একটি ছোট্ট কাজ বলে মনে হতে পারে কিন্তু সকলে মিলে যদি এই কাজ করি তাহলে আগামী দিনে প্রকৃতি সুজলা সুফলা হয়ে উঠবে। আমি এবং আমার স্ত্রী পরিবেশ রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। মনে রাখতে হবে, প্রকৃতির আমাদের প্রয়োজন নেই বরং আমাদের প্রকৃতিকে প্রয়োজন।’


প্রসঙ্গত উল্লেখ্য, সানি দেওলের বিপরীতে ‘জাত’ সিনেমায় অসাধারণ অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন রণদীপ হুডা। গত ১০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা।


You might also like!