Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Entertainment

1 month ago

Tateeree Song Controversy: ‘তাতীরি’ বিতর্কে চাপে বাদশা, নিঃশর্ত ক্ষমা চেয়ে ৫০ ছাত্রীর শিক্ষার দায়িত্ব নিলেন র‍্যাপার

Badshah Apologises To NCW Over Tateeree Song Controversy
Badshah Apologises To NCW Over Tateeree Song Controversy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গানের কথায় নারীর প্রতি অসম্মানজনক ইঙ্গিত—এই অভিযোগে ফের বিতর্কের কেন্দ্রে জনপ্রিয় র‍্যাপার বাদশা। তাঁর নতুন মুক্তিপ্রাপ্ত হারিয়ানভি গান ‘তাতীরি’ ঘিরে তীব্র আপত্তি তোলে জাতীয় মহিলা কমিশন (NCW)। পরিস্থিতি জটিল হতে থাকায় শেষমেশ নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন শিল্পী।

কমিশনের তরফে পাঠানো নোটিশের জবাবে হাজিরা দিয়ে বাদশা জানান, তাঁর গানের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। তিনি স্বীকার করেন, অসাবধানতাবশত গানের কিছু শব্দ ভুলভাবে ব্যবহৃত হয়েছে। লিখিতভাবে ক্ষমা চেয়ে তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে গানের ভাষা ব্যবহারে আরও সচেতন থাকবেন। বিতর্ক থামাতে শুধু ক্ষমা প্রার্থনাই নয়, সামাজিক দায়বদ্ধতার দিকেও জোর দিয়েছেন বাদশা। তিনি ঘোষণা করেছেন, 

১) আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি ইতিবাচক গান তিনি উপহার দেবেন।

২) ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যা নারীর সম্মানহানি করে।

৩) ৫০ জন দুস্থ ছাত্রীর পড়াশোনার স্পনসর বা দায়িত্ব নেবেন তিনি।


উল্লেখ্য, ‘তাতীরি’ গানটিকে ঘিরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে NCW। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর-এর উপস্থিতিতে শুনানিতে অংশ নেন বাদশা। সেখানেই কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, গানের কিছু অংশ নারীর মর্যাদাহানিকর এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। বিতর্ক বাড়তে থাকায় ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে ফেলা হয়েছে। এমনকি প্রশাসনের তরফেও একাধিক লিঙ্ক মুছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। গানের সঙ্গে যুক্ত পরিচালক ও প্রযোজকরাও লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। 

এর আগেও ‘গেন্দা ফুল’ গানের ক্ষেত্রে লোকশিল্পী রতন কাহার-কে যথাযথ কৃতিত্ব না দেওয়া সহ বিভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েছিলেন বাদশা। তবে এবারের ঘটনায় জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপে বিষয়টি আরও গুরুতর আকার নেয়। সমালোচনার মুখে নিজের ভুল স্বীকার করে এবার নতুনভাবে শুরু করার বার্তা দিলেন এই জনপ্রিয় র‍্যাপার।

You might also like!