Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Salman Khan : "ব্যাড বয় ভাইজান" কিন্তু তার গুড বয় ইমেজটা কী জানেন?

Salman Khan (File Picture)
Salman Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মিডিয়ার বচসা থেকে  ভক্তের সঙ্গে প্রকাশ্যে উগ্র ব্যবহার, সেলেবদের ওপর চোখ রাঙানি, বা অপরাধ জগতে নাম তালিকাভুক্ত হওয়া, কোনও কিছুই বাদ পড়ে না সলমন খানের লিস্ট থেকে।তবুও তিনি বলিউডের প্রান!তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।

কিন্তু এই ব্যাড বয় ইমেজের বাইরে  সলমন খানের আরো একটা ইমেজ আছে যা আমাদের অজানা। ভাইজান ব্যাড বয় হলেও তিনি  বরাবরই একশ্রেণির কাছে আবার ভগবান সমান। গোপনে বহু মানুষের উপকার করেন তিনি। বহু অসুস্থ মানুষ প্রাণ ফিরে পান তাঁরই জন্য। তবে এই নিয়ে প্রকাশ্যে কোনও দিন চর্চা করতে দেখা যায় না সলমন খানকে। করোনার সময় গোটা এক গ্রামের খাবারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তাঁর ভিলাতে ঠাঁই দিয়েছিলেন বহু মানুষকে।

সেই সলমন খানের আয়ের নাকি ৯০ শতাংশই যায় মানুষের উপকারে, সত্যি কি তাই? এক সাক্ষাৎকারে প্রশ্ন করতেই চুপ সলমন খান। তিনি যেন এই প্রসঙ্গে আলোচনা করতে স্বস্তি বোধ করছিলেন না। কিছুটা ভেবে আমতা-আমতা করে উত্তর দেন, ৯০ শতাংশ না হলেও অধিকাংশটাই যায় এই খাতে। তিনি বলেছিলেন, ”আমাদের পরিবারের কাছে অনেকেই আসেন সাহায্য চাইতে। বাবা একের পর এক চেক সই করতে থাকেন। কারও হাসপাতালের বিল, কারও কঠিন অসুখ। কাউকে ফেরানো হয় না গ্যালাক্সির দরজা থেকে। ফলে আমার ভাগ্য আর বেশি টাকা থাকে না। মাত্র ১০ শতাংশ দিয়ে নিজের খরচ চালাতে হয়। বাবা (সেলিম খান) যেভাবে সবটা দিতে শুরু করেছেন, তাতে দেখলাম আয় না বাড়িয়ে উপায় নেই। আমার সংস্থা ‘বিইং হিউম্যান’ থেকে যে মুনাফা হয়, সেই টাকাও মানুষের সেবাতেই নিয়োজিত হয়।”

প্রসঙ্গত, সলমন খানের থেকে যে বিপদে মানুষের পাশে দাঁড়ান তার বহু প্রমাণ রেয়েছে। কাউকে দিয়েছেন আশ্রয়, কাউকে সিনেপাড়ায় ঠাঁই করে দিয়েছে। অর্জুন কাপুরকে বাড়িতে ডেকে তালিম দিতে তিনি। যদিও সেই সম্পর্ক পরবর্তীতে কঠিন রূপ নেয়। তবে এখন তা অতীত। সলমন এখন কেবল ব্যস্ত রয়েছেন একযোগে বলিউডকে দর্শক দরবারে তুলে ধরতে।

You might also like!