Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Entertainment

1 year ago

Arijit Singh : দর্শকাসনে নায়িকা, ভরা মঞ্চে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন ?

Arijit Singh
Arijit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে কনসার্ট । মঞ্চে তখন উদাত্ত কণ্ঠে গেয়ে চলেছেন একের পর এক গান । আর মুগ্ধ হয়ে শুনছেন দুবাইবাসী । কখনও নাচছেন, কখনও আবার তাঁর গানে ভিজছে চোখ । আলাদাই একটা আবহ । তবে, এই কনসার্টে আরও একটা ঘটনা ঘটল বটে । গান থামিয়ে দর্শকাসনে বসা নায়িকার উদ্দেশে ক্ষমা চাইলেন অরিজিৎ । কিন্তু কেন ?

জানা গিয়েছে, দুবাইয়ের কনসার্টে রাইস সিনেমার জালিমা গানটি গাইছিলেন অরিজিৎ । সেইসময় তাঁর সামনেই দর্শকাসনে বসেছিলেন সিনেমার নায়িকা মাহিরা খান । অথচ পাক অভিনেত্রীকে নাকি চিনতেই পারেননি অরিজিৎ । গান শেষ করার পর সেকথা নিজের মুখে স্বীকার করেছেন তিনি । তবে, তার জন্য ক্ষমাও চেয়েছেন । ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

ভিডিওতে অরিজিৎ-কে বলতে শোনা যায়, 'আপনারা হয়তো অবাক হবেন, আমি কি বিষয়টা প্রকাশ করব?' তারপরই মাহিরা খানের দিকে ক্যামেরা ফোকাস করতে বলেন তিনি । অরিজিৎ বলেন, 'আমি এই মানুষটাকে অনেকক্ষণ ধরে চেনার চেষ্টা করছিলাম । তারপর মনে পড়ল আমি তাঁর জন্য গান করেছি । মাহিরা খান আমার সামনে বসে আছেন । কল্পনা করুন, আমি তার 'জালিমা' গানটি গাইছিলাম এবং এটি তাঁর সিনেমার গান । অথচ আমি তাঁকে চিনতে পারিনি । আমি খুব দুঃখিত।'

যদিও, এই ঘটনার জন্য এতটুকু রাগ করেননি অভিনেত্রী । নেটিজেনরাও গায়ককে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ।


You might also like!