Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Aparajita Auddy: মহিষাসুরকে সরাসরি ফোন করলেন অপরাজিতা আঢ্য!

Aparajita Auddy
Aparajita Auddy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার সরাসরি মা দুর্গার বেশে মহিষাসুরকে ফোন করলেন অপরাজিতা। অপরাজিতা মানেই ছক ভাঙা গল্প। বর্তমানে জল থই থই ভালোবাসা ধারাবাহিকে কোজাগরী বসুর ভূমিকায় দেখা যাচ্ছে অপরাজিতাকে। এর আগে লক্ষ্মী কাকিমা সুপারস্টারে লক্ষ্মী কাকিমার ভূমিকায় দারুণ অভিনয় করেছিলেন অপরাজিতা। 

তবে এবার দশভুজার চরিত্রে ধরা দিলেন অভিনেত্রী। এবং সেই বেশেই সরাসরি অসুরকে ফোন করলেন অভিনেত্রী।অসুরকে মহড়াতে আসার জন্য ফোন করলেন অপরাজিতা। অসুরকে সরাসরি কল করে তিনি বলেন, 'হ্যালো মহিষাসুর কী ব্যাপার মহিষাসুর তুমি আজ তিন দিন ধরে রিহার্সলে আসছ না। আবার গতবারের মতো তোমার সমস্যা হবে। বলবে যে, প্যাণ্ডেলে অতক্ষণ ওভাবে বসতে পারছি না। আরে বাবা, হাঁটু ব্যাথা তো তোমার হবেই।' তিনি আরও বলেন, 'তোমাকে তো হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু, তুমি তো খাচ্ছই না। বা একদিন খাবে তো তিনদিন আবার খাবে না। তাহলে তোমার হাঁটু ব্যথা হবে না তো কী হবে বলো তো। এবারে মর্তে গিয়ে আমি তোমাকে একটা ভালো ডাক্তার দেখাব। যাতে তোমার এই হাঁটু ব্যথাটা সেরে যায়। এখানের ডাক্তার দিয়ে তো তোমার হচ্ছে না। মর্তে গিয়েই দেখাব।'

You might also like!