Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Amitabh Bachchan: ফোনে আর শোনা যাবে না অমিতাভের গলা! বিগ বি-কে নিয়ে সরকারের আচমকা সিদ্ধান্তে চমক

Amitabh Bachchan
Amitabh Bachchan

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : অমিতাভ বচ্চনের সেই চেনা গম্ভীর কণ্ঠস্বর, যা ফোন করার সময় সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করত, এবার থামছে। কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া এক নতুন সিদ্ধান্তে ২৬ জুন, বৃহস্পতিবার থেকে আর ফোনের ওপারে শোনা যাবে না বিগ বি-র বার্তা। দীর্ঘদিন ধরে ভারতের নাগরিকদের সাইবার অপরাধের বিপদ সম্পর্কে সতর্ক করে আসছিলেন তিনি, কিন্তু এবার সেই পরিচিত সতর্কবাণী ফোন লাইনে আর শোনা যাবে না। সরকারের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের কণ্ঠে প্রচারিত নির্দিষ্ট সতর্কতামূলক কর্মসূচিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সেই কারণেই কেন্দ্র সরকার তাঁর রেকর্ড করা বার্তা আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।

গত কয়েক বছরে প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে সাইবার অপরাধের সংখ্যাও বিপজ্জনক হারে বেড়েছে। সেই প্রেক্ষিতেই জনগণকে সচেতন করতে ফোন কলের শুরুতেই কলার টিউনের মাধ্যমে সতর্কবার্তা শোনানোর উদ্যোগ নেয় সরকার। সেই বার্তায় অমিতাভ বচ্চনের গম্ভীর কণ্ঠস্বর দীর্ঘদিন ধরে গুরুত্বের সঙ্গে প্রচার করেছে সাইবার সচেতনতা। কিন্তু এবার সেই অধ্যায় শেষের পথে।

সময় যত গড়িয়েছে, ফোনের শুরুতে অমিতাভ বচ্চনের সতর্কবার্তা অনেকের কাছেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একঘেয়ে শোনাতে শোনাতে মানুষ সমাজমাধ্যমে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন। বিশেষ করে জরুরি মুহূর্তে ফোন করতে গিয়েও এই দীর্ঘ বার্তা শুনতে বাধ্য হওয়ায় অনেকেই বিরক্ত হন। শুধু তা-ই নয়, এই রেকর্ডিংকে কেন্দ্র করে সমাজমাধ্যমে নানা বিদ্রূপ, ট্রোল এবং মিমের শিকার হন স্বয়ং অমিতাভ বচ্চনও।

এই নিয়ে কিছুদিন আগেই বিগ বি-র এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক নেটিজেনের সঙ্গে সরাসরি বাক্‌যুদ্ধও হয়। অমিতাভ একটি পোস্টে হালকা মেজাজে লেখেন, “হ্যাঁ, আমিও একজন ভক্ত।” মন্তব্য বিভাগে একজন কটাক্ষ করে লেখেন, “তা হলে ফোনে সেই একই কথা বলা এবার বন্ধ করুন।” উত্তরে অমিতাভ স্পষ্ট জানান, “সরকার যা বলেছে, আমি শুধু সেটাই করেছি। ওদের গিয়ে বলো ভাই।” তাঁর ওই জবাবেও স্পষ্ট ছিল বিরক্তির ছোঁয়া।


You might also like!