Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Entertainment News:সেন্সর বোর্ড-এর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, তৎপর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক

Southern actor Vishal
Southern actor Vishal

 

নয়াদিল্লি, : “হিন্দি সেন্সর রাইটের জন্য ঘুষ চাইছে সেন্সর বোর্ড…!”, বিস্ফোরক অভিযোগ অভিনেতা-প্রযোজক বিশালের। তাঁর অভিযোগ হিন্দি সেন্সর রাইটের জন্য তাঁর কাছে সাড়ে ৬ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে । যে অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের কাছেও কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তামিল তারকা। ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ্য করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে।

বিশালের সাম্প্রতিক ছবি ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি রাইটের জন্যই নাকি বিশালের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা ঘুষ চেয়েছিল সেন্সর বোর্ড। সেন্ট্রাল ব্যুরো অফ ফিল্ম সার্টিফিকেশনর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগের কথা প্রকাশ্যে আসতেই বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহল তোলপাড়। প্রাক্তন সেন্সর বোর্ডের সদস্য তথা পরিচালক অশোক পণ্ডিতও ময়দানে নেমে সিবিআই তদন্ত দাবি করেছেন। চিঠি গিয়েছে বর্তমান সিবিএফসি-র প্রেসিডেন্ট প্রসূন যোশির কাছেও।

প্রসঙ্গত, তামিল বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘মার্ক অ্যান্টনি’। আর সেই অভূতপূর্ব সাড়া দেখেই নির্মাতারা সেই ছবিকে এবার হিন্দি ভাষায় রিলিজ করার পরিকল্পনা করেছিলেন। সেই প্রেক্ষিতেই রাইটসের জন্য সেন্সর বোর্ডের কাছে আবেদন জানিয়েছিলেন। তারপরই নাকি ঘুষ দেওয়ার আবদার এসেছে। সেই ঘটনার আদ্যোপান্ত বিবরণ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন বিশাল।

শোরগোল ফেলে দেওয়া ওই ভিডিওতে তামিল তারকাকে বলতে শোনা যায়, “সিনেমায় দুর্নীতির গল্প দেখা যায়। তবে সেটার ছায়া এবার বাস্তবেও। হজম করতে পারছি না। তাও আবার সরকারি অফিসে। মুম্বইয়ের সিবিএফসি অফিসে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি রাইটসের জন্য সাড়ে ৬ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। ৩ লক্ষ টাকা স্ক্রিনিংয়ের জন্য। আর সাড়ে ৩ লক্ষ টাকা সার্টিফিকেটের জন্য। আমার গোটা কেরিয়ারে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা দেখিনি। একনাথ শিণ্ডে, প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি কড়া পদক্ষেপের জন্য। ভবিষ্যতে যেন আর কারও সঙ্গে এরক ঘটনা না ঘটে। আমার রক্ত জল করা কষ্টের টাকা দুর্নীতিতে গেল। আশা করি সত্যির উন্মোচন হবেই।”

সেন্সর বোর্ডের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এবার প্রতিক্রিয়া এল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফেও। বলা হয়েছে, “সিবিএফসি-র অন্দরে এমন দুর্নীতির ঘটনা খুবই দুর্ভাগ্য়জনক। সরকার কোনওরকম দুর্নীতির সঙ্গে আপোস করবে না। যে বা যাঁরা এর সঙ্গে যুক্ত, তাদের কড়া শাস্তি দেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রকের উচ্চপদস্থ এক কর্মচারীকে ইতিমধ্যেই মুম্বইয়ের সিবিএফসি-র সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে তদন্তের জন্য।”

You might also like!