
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২২ জুলাই থেকে বিশেষ শো নিয়ে হাজির হচ্ছেন সকলের প্রিয় অদিতি মুন্সী। তাঁর ওই শোতে ভক্তেরা শুনতে পাবেন কালীকথা, কৃষ্ণকথা। এই বছরে নিজের জন্য একটু অন্য ভাবে পরিকল্পনা করেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। তাঁর প্রযোজনা সংস্থা ‘সঙ্গীতম’-এর কাজ তো সারা বছরই চলতে থাকে। বাংলা নতুন বছরে গায়িকা তাঁর শ্রোতাদের উপহার দিয়েছিলেন ‘বারো গানে বর্ষযাপন’। প্রতি মাসে অদিতির কণ্ঠে একটি করে নতুন গান শুনতে পাবেন ভক্তরা। তবে এবার আরও একটি সুখবর শোনা যাচ্ছে তাঁর দিক থেকে, ‘জি বাংলা সিনেমা’ এবার আয়োজন করেছে একটি প্রভাতী অনুষ্ঠান। অনুষ্ঠানটির নাম ‘সকালের সুরে’। এখানেই সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে অদিতিকে। সেখানে দর্শককে কালীকথা, কৃষ্ণকথা শোনাবেন গায়িকা। মাঝেমাঝে শোনা যাবে তাঁর গাওয়া কিছু বিশেষ গানও।
