Breaking News
 
Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত

 

Entertainment

2 years ago

Rishi Kaushik : রোহিত শর্মার সঙ্গে এক ফ্রেমে অভিনেতা ঋষি কৌশিক, ব্যাপারখানা কী ?

Actor Rishi Kaushik in a frame with Rohit Sharma, what is the matter?
Actor Rishi Kaushik in a frame with Rohit Sharma, what is the matter?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অভিনেতা ঋষি কৌশিক । সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি । অভিনেতা নিজে সেই ছবি শেয়ার করেছেন । দু'জনকে এক ফ্রেমে দেখে অনেকের মনেই নানা প্রশ্ন উঠছে । নিছক সাক্ষাৎ নাকি রোহিতের সঙ্গে কোনও প্রজেক্টে কাজ করছেন ঋষি ? সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই ।

ঋষি কৌশিক আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, হিটম্যানের সঙ্গে মুম্বইয়ে একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করেছেন । সেখানেই ছবিটা তুলেছেন ঋষি । রোহিতের সঙ্গে শুধুমাত্র সৌজন্য বিনিময় হয়েছে । আলাদা করে কথা বলা যায়নি । সেটা আশাও করেননি ঋষি । যদিও কী নিয়ে শুটিং, সেই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা । তবে, রোহিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, সেই বিষয়ে ঋষি জানিয়েছেন, ঠান্ডা মাথায় তিনি ভালই শুটিং করেছেন । অল্প সময়ের মধ্যে বক্তব্য ফুটিয়ে তোলার বিষয়ে রোহিত বেশ পোক্ত বলে মনে করেন ঋষি ।

বর্তমানে, হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন ঋষি কৌশিক । 'ঝনক' সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে । কাজের সূত্রে এখন বেশিরভাগ সময় মুম্বইতেই থাকছেন অভিনেতা ।


You might also like!