Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Virat Kohli Dated Izabelle Leite:ভাইরাল হওয়া এক ছবি বদলে দিল গল্প!বিরাট-সিদ্ধার্থের সঙ্গে এক ছবি, আর তাতেই আগুন সোশ্যাল মিডিয়ায়!

Virat Kohli Dated Brazilian Model and actress Izabelle Leite
Virat Kohli Dated Brazilian Model and actress Izabelle Leite

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা বলিউড ও ক্রিকেট দুনিয়ার অন্যতম আদর্শ জুটি হিসেবে পরিচিত। ২০১৭ সালের ডিসেম্বরে দুই তারকা জীবনের নতুন ইনিংস শুরু করেন। এখন তারা এক কন্যা ও এক পুত্রসন্তানের অভিভাবক। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির সঙ্গে প্রেমিকার সঙ্গে পুরোনো ছবি ভাইরাল হয়েছে। শুধু ক্রিকেট তারকা বিরাট নন, বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গেও তাঁর একাধিক ছবি সমাজমাধ্যমে নজর কেড়েছে। সকলের মনেই কৌতূহল জেগেছে, কে এই সুন্দরী ললনা অনুষ্কার সঙ্গে আলাপ ও বিয়ের আগে যাঁকে ‘ডেট’ করতেন বিরাট। বিরাটের সঙ্গে একাধিক ছবিতে ফ্রেমবন্দি হওয়া সেই তরুণী ব্রাজ়িলীয় মডেল এবং অভিনেত্রী ইসাবেল লেইট। তিনি আপাতত বলিউডের রুপোলি দুনিয়া ও মডেলিং জগৎ থেকে শতহস্ত দূরে।

একটি বিজ্ঞাপনের শুটিংয়ে বিরাটের সঙ্গে প্রথম আলাপ হয় ইসাবেলের। মডেল-অভিনেত্রী জানিয়েছিলেন ভারত সফরের সময় বিরাটই তাঁর প্রথম বন্ধু ছিলেন। প্রথম বার দেখা করার পর ইসাবেল এবং বিরাট প্রায় দু’বছর ‘ডেট’ করেছিলেন বলে ইসাবেল দাবি করেছেন। তবে, ইসাবেল নামে কোনও ব্রাজ়িলীয় বান্ধবীর সঙ্গে সম্পর্কের কথা কখনও উল্লেখ করেননি বিরাট। তাই ইসাবেলের এই দাবির সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ইসাবেল অবশ্য পাল্টা যুক্তি দিয়ে পরে জানিয়েছিলেন তাঁরা দু’জনেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি কখনওই। অভিনেতা সিদ্ধার্থের সঙ্গেও তাঁর বন্ধুত্বের কথা তুলেছেন মডেল অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘সিদ্ধার্থ কেবল আমার বন্ধু এবং আমরা একসঙ্গে সময় কাটাই।’’


১৯৯০ সালে ব্রাজ়িলে জন্ম হয় ইসাবেলের। মডেলিং দিয়েই তার ফ্যাশন দুনিয়ায় হাতেখড়ি। বহু খ্যাতনামী প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন তিনি। ২০১২ সালে আমির খানের থ্রিলার ‘তলাশ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইসাবেল। বলিউডে তাঁর অভিনীত ছবির সংখ্যা হাতেগোনা। গুটিকয় তেলেগু ছবিতেও অভিনয় করেন ইসাবেল। ২০২০ সালে ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’-এর পর আর কোনও ভারতীয় ছবিতে ইসাবেলকে দেখা যায়। স্বামী ও দুই কন্যাকে পুরোদস্তুর সংসারী ইসাবেল এখন কাতারের দোহাতে থাকেন। ইনস্টাগ্রামে অবশ্য প্রায়ই তাঁকে ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। সমাজমাধ্যমে তাঁর অনুগামী সংখ্যা পাঁচ লক্ষের বেশি।

You might also like!