Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Jawan 2 : বক্স অফিসে ৫০০ কোটি, জওয়ান-টু তৈরির পরিকল্পনা শুরু

Jawan
Jawan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৫০০ কোটির জওয়ান। ছবি মুক্তির ১১দিনের মাথায় ভারতীয় সিনেমার বক্স অফিসে এই রেকর্ড স্পর্শ করল শাহরুখ খানের নতুন এই সিনেমা। শনিবারই সামনে এসেছিল, বাদশার তৃতীয় ছবি ডাঙ্কির মুক্তির দিনক্ষণ। এবার শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে জওয়ান-টু নিয়ে ফিরছেন পরিচালক অ্যাটলি। সূত্রের খবর, এই ব্যাপারে পরিচালককে সম্মতি দিয়েছেন শাহরুখও।

এই বছরটা শাহরুখ ফ্যানদের কাছে নস্ট্যালজিয়ার মতো। কারণ, আজ থেকে বিশ-বাইশ বছর আগে এমন ঘটনা ঘটত। মাস খানেকের ব্যবধানে শাহরুখের পর পর ছবি মুক্তি পেত। কিন্তু সম্প্রতি সময়ে সেই মুক্তিকে ভাঁটা দেখা দেয়। কিন্তু ২০২৩ সালে ফের স্বমহিমায় ফিরেছেন কিং খান।

তার জেরেই একই বছরে পাঠান, জওয়ানের পর মুক্তির অপেক্ষায় রাজকুমার হিরানির ডাঙ্কি। এই বছর ইদেই এই ছবির মুক্তি বলে নিজেই জানিয়েছেন শাহরুখ। এরমধ্যে দক্ষিণী পরিচালক অ্যাটলির জওয়ান-টু তৈরির ঘোষণা নতুন উন্মাদনা শাহরুখ ভক্তদের মধ্যে।

You might also like!