Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Country

2 years ago

Heavy rain in Delhi : ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লির নানা প্রান্ত, ভেঙে পড়ল বাড়ি, স্কুল বন্ধ রাজধানীতে

Heavy rain in Delhi (symbolic picture)
Heavy rain in Delhi (symbolic picture)

 

নয়াদিল্লি, ১ আগস্ট : আসি আসি বলে বৃষ্টি এল, আর এতটাই বৃষ্টি হল যে রাজধানী দিল্লি জলমগ্ন হয়ে পড়ল। বৃষ্টির জেরে দিল্লিতে ভেঙে পড়ল একটি বাড়ি, খারাপ আবহাওয়ার কারণে রাজধানীতে বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। বুধবার রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয় দিল্লিতে, সেই বৃষ্টি বৃহস্পতিবার সকালে থামেনি।

রারাত একনাগাড়ে বৃষ্টিতে রাজধানীর নানা গুরত্বপূর্ণ এলাকা ও রাস্তায় জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় এদিন সকালে দিল্লিতে মন্থর গতিতে চলাচল করে গাড়ি। বৃষ্টির মধ্যেই দিল্লির দরিয়াগঞ্জে ভেঙে পড়েছে একটি স্কুলের দেওয়াল, পাশেই দাঁড় করানো একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দিল্লির সব্জি মান্ডি এলাকায় বুধবার রাতে ভেঙে পড়ে একটি বাড়ি। সেখান থেকে একজনকে উদ্ধার করা হয়।


You might also like!