Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Uttarkashi:(আপডেট )উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টিতে নিখোঁজ ৯ শ্রমিক

Uttarkashi
Uttarkashi

 

উত্তরকাশী, ২৯ জুন  : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টিতে কমপক্ষে ৯ জন শ্রমিক নিখোঁজ। আশঙ্কা, হড়পা বানের জলে ভেসে গিয়েছেন তাঁরা। শনিবার গভীর রাতে বারকোটের কাছে যমুনোত্রীর জাতীয় সড়কের কাছে সিলাই বেণ্ড এলাকায় আচমকা মেঘ ভাঙার ঘটনায় তছনছ হয়ে যায় এলাকা। নির্মাণ কাজের জন্য সড়কের কাছেই তাঁবু খাটিয়ে থাকতেন শ্রমিকেরা। রাত তিনটে নাগাদ প্রবল জলের তোড়ে ভেসে যান প্রায় ৮-৯ জন শ্রমিক।

রবিবার উত্তরকাশীর জেলাশাসক জানান, ওই এলাকায় একটি হোটেল তৈরির কাজ চলছিল। সেখানে থাকা শ্রমিকদের অনেকেই নিখোঁজ। সড়কের প্রায় ১০ মিটার অংশ ভেঙে গিয়েছে। উদ্ধার কাজে নেমেছে পুলিশ, এসডিআরএফ ও এনডিআরএফ। যমুনোত্রীর জাতীয় সড়কের একাধিক স্থানে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন বর্তমানে।

কুথনৌর গ্রামেও মেঘ ভাঙায় ক্ষয়ক্ষতি হয়েছে। স্যানাচট্টি, ওজরি, ডবরকোট এলাকায় ধস নেমেছে। যমুনা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

জেলাশাসক আরও জানান , পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!