Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Kerala CM Oath Ceremony: কেরলমে ইউডিএফ-এর প্রত্যাবর্তন, মুখ্যমন্ত্রী পদে শপথ সতীশনের

Kerala's chief minister V D Satheesan
Kerala's chief minister V D Satheesan

 

তিরুবনন্তপুরম, ১৮ মে : কেরলমে ইউডিএফ-এর প্রত্যাবর্তন, অবসান এলডিএফ দীর্ঘ শাসনের। সোমবার কেরলমের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিলেন ভি ডি সতীশন। তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সতীশনকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশন শপথ নেওয়ার পর মন্ত্রীরাও শপথ নেন। কেরলম সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন প্রবীণ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা। এছাড়াও পিকে কুনহালিকুট্টি, সানি জোসেফ, কে মুরালিধরন এবং মনস জোসেফ প্রমুখ মন্ত্রী হিসেবে শপথ নেন।

এছাড়াও যারা এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁরা হলেন, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, সিপি জন, এপি অনিল কুমার, টি সিদ্দিক, কেএ থুলসি, ও জে জেনেশ, এম লিজু, কেএম শাজি, পিকে বশির, ভিই আব্দুল গফুর, এন. সামসুধীন, পিসি বিষ্ণুনাথ, রোজি এম জন এবং বিন্দু কৃষ্ণ।

You might also like!