Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Country

4 months ago

Robert granted pre-arrest bail: দিল্লির আদালতে হাজিরা রবার্টের, পরবর্তী শুনানি ১০ জুলাই

Robert Vadra
Robert Vadra

 

নয়াদিল্লি, ১৬ মে : শিকোহপুর জমি লেনদেন সংক্রান্ত পিএমএলএ মামলায় শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন সোনিয়া গান্ধীর জামাই তথা ব্যবসায়ী রবার্ট ভডরা। রবার্ট এদিন সশীরের আদালতে হাজিরা দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সব কিছু ঠিক আছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ জুলাই।

রবার্ট এদিন বলেন, "আমি এই দেশের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। আমি জানি, ইডি সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং সরকারের নির্দেশেই ইডি কাজ চালিয়ে যাবে। সুতরাং, এটা ইডির দিক থেকে ন্যায্য নয়। কিন্তু আমি দেশের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। আমি এখানেই আছি, আমার লুকানোর কিছু নেই। তাই, আমি সবসময় এখানেই থাকব এবং সমস্ত প্রশ্নের উত্তর দেব। যত আনুষ্ঠানিকতা আছে, আমি সেগুলো সম্পন্ন করব। সুতরাং, সবকিছু ঠিক আছে। যদি আমরা নির্বাচনে জিতি, যদি আমরা ভালো কাজ করি এবং তারপরেও মানুষ আমার পরিবারকে চায়, তাহলে স্বাভাবিকভাবেই আমাকে এর মোকাবিলা করতে হবে। আমার এটা মোকাবেলা করার ক্ষমতা আছে। আমি নির্ভীক এবং আমার লুকানোর কিছু নেই।"

You might also like!