Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Bullet train :স্বপ্নের বুলেট ট্রেন এবার বাস্তবের পথে! মুম্বই-আহমেদাবাদ রুটে প্রথম লুক দেখাল রেল

Indian Railways unveils the first glimpse of the long-awaited bullet train.
Indian Railways unveils the first glimpse of the long-awaited bullet train.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রথম বুলেট ট্রেনের স্বপ্ন বাস্তবের পথে। ভারতীয় রেলের তরফে প্রকাশ্যে আনা হল হাই-স্পিড বুলেট ট্রেনের প্রথম ঝলক। দিল্লির রেল ভবনে আনুষ্ঠানিকভাবে ট্রেনের নকশা প্রকাশ করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বুলেট ট্রেন অত্যন্ত উচ্চ গতিতে চলবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।

বুলেট ট্রেনের যে ডিজাইন রেলের তরফে প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের সামনে অংশটি হবে অত্যন্ত আধুনিক এবং বায়ুগতিশীল। যা দ্রুতগতির এই ট্রেনটির তীব্র গতি বজায় রাখতে সাহায্য করবে। ট্রেনের ভিতরে যাত্রীদের জন্য থাকবে বিমানের মতো অত্যাধুনিক আরামদায়ক ও বিশ্বমানের সুযোগ-সুবিধা। বুলেট ট্রেনে যাত্রী ধারন ক্ষমতা হবে ১০০০ জন।

রেলের তরফে জানা গিয়েছে, দেশের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে থাকবে মোট ১২টি স্টেশন। অত্যাধুনিক এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩২০ থেকে ৩৫০ কিমি প্রতি ঘণ্টা। অর্থাৎ মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছতে ট্রেনটির সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। রেলের দাবি অনুযায়ী, জাপানের শিনকানসেন (Shinkansen) প্রযুক্তির মাধ্যমে ভারতের রেলপথে ছুটবে প্রথম বুলেট ট্রেন। ট্রেনের ডিজাইন থেকে শুরু করে সিগন্যালিং, সেফটি স্ট্যান্ডার্ড সমস্ত কিছুই নেওয়া হচ্ছে জাপান থেকে। যদিও গোটা প্রকল্প রূপায়িত হচ্ছে মদি সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে। দেশে দ্রুত বুলেট ট্রেন পরিষেবা চালু করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। বিভিন্ন জায়গায় টানেল বা সুড়ঙ্গ খোঁড়া থেকে শুরু করে পিলার নির্মাণ চলছে জোর কদমে।দাবি করা হচ্ছে, অভিনব এই রেল পরিষেবা ভারতে চালু হলে তা পরিবহণ ক্ষেত্রে বিপ্লব আনবে। যাতায়াতের সময় এতটাই কমে যাবে যে রেল তখন বিমান পরিষেবাকে টেক্কা দেওয়ার মতো জায়গায় পৌঁছে যাবে। দেশের অর্থনৈতিক মানচিত্রেও এর বিরাট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

You might also like!