Rashtrapati Bhavan : ১ ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবন

Rashtrapati Bhavan will be opened for public from December 1
Rashtrapati Bhavan will be opened for public from December 1

 

নয়াদিল্লি, ২১ নভেম্বর  : আগামী ১ ডিসেম্বর থেকে গেজেটেড ছুটির দিন ছাড়া সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন পরিদর্শন ছাড়াও রাষ্ট্রপতি ভবন যাদুঘর এবং গার্ড পরিবর্তনের অনুষ্ঠানও দেখতে পাওয়া যাবে।

সোমবার রাষ্ট্রপতি ভবন একটি বিবৃতি জারি করে বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি ভবন সপ্তাহে পাঁচ দিন জনসাধারণের দেখার জন্য খোলা থাকবে। গেজেটেড ছুটির দিন ছাড়া বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করা যেতে পারে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘণ্টার পাঁচটি স্লটে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করা যাবে। দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে লাঞ্চের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দর্শকরা অনলাইনে তাদের স্লট বুক করতে পারেন।

রাষ্ট্রপতি ভবন পরিদর্শন ছাড়াও মঙ্গলবার থেকে রবিবার সপ্তাহে ছয় দিন রাষ্ট্রপতি ভবন যাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করতে পারে। প্রতি শনিবার সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনের চত্বরে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান দেখতে পারবেন মানুষ। ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…