Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Firozabad News: ফিরোজাবাদে ঝড়-বৃষ্টিতে ই-রিকশায় ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫

5 killed, 3 injured as tree falls onto e-rickshaw during storm in UP's Firozabad
5 killed, 3 injured as tree falls onto e-rickshaw during storm in UP's Firozabad

 

ফিরোজাবাদ, ৩০ জুন : উত্তর প্রদেশের ফিরোজাবাদে ই-রিকশার উপরে নিম গাছ ভেঙে পড়ে পাঁচ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন তিন যাত্রী। পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ যশরানা তহশিলের পৃথ্বীপুর ছিদ্রাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। আটজন যাত্রী ই-রিকশায় চেপে ইটার আওয়াগড় থেকে ফারিহায় যাচ্ছিলেন। সেই সময়ে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল। রাস্তার ধারের নিম গাছ ই-রিকশায় উপর ভেঙে পড়ে এবং তার ফলে আরোহী-সহ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ফিরোজাবাদের জেলাশাসক সন্তোষকুমার শর্মা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। আর্থমুভার দিয়ে গাছ সরিয়ে জখম যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বু্ল্যান্সে চাপিয়ে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

You might also like!