
নয়াদিল্লি, ১৮ মে : জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা করতে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদের ম্যানেজমেন্ট কমিটি। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গে’র ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করতে ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’কে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট।
মসজিদের ম্যানেজিং কমিটির তরফে এই মামলা লড়বেন আইনজীবী হুজিফা আহমেদি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল এই মামলার শুনানি শুরু হবে ২২ মে। কিন্তু সেইদিন থেকেই আর্কিওলজিক্যাল সার্ভের কাজ শুরু হবে। সুপ্রিম কোর্টে এই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন তিনি। সেই আবেদন গ্রাহ্য করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ১৯ মে সুপ্রিম কোর্টে শুরু হবে জ্ঞানবাপী মামলার শুনানি।
