Breaking News
 
Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের Agnimitra Paul : ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধের ইঙ্গিত? ধর্মভিত্তিক প্রকল্পে বড় সিদ্ধান্ত এ মাসেই কার্যকর

 

Country

1 year ago

Bihar: বিহারের নওয়াদায় ২০-২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, উদ্বেগ প্রকাশ মায়াবতীর

Fire in Bihar's Nawada (Symbolic Picture)
Fire in Bihar's Nawada (Symbolic Picture)

 

পাটনা, ১৯ সেপ্টেম্বর : বিহারের নওয়াদা জেলায় ২০-২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুধবার রাতে মুফাস্সিল থানার অধীনে কৃষ্ণননগর এলাকায় ২০-২৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, আগুনের লেলিহান শিখায় বাড়িগুলি পুড়ে গিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এসডিপিও, সদর (নওয়াদা) সুনীল কুমার বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে জমি সংক্রান্ত বিবাদের কারণে এই ঘটনা। এই ঘটনায় কেউ হতাহত হননি।

বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "বিহারের নওয়াদায় দরিদ্র দলিতদের বহু ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া ও তাঁদের জীবন ধ্বংস করার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের। সরকারের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া।"


You might also like!