Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

President Murmu perform Yoga: মানবতার স্বার্থে ভারতের অনন্য উপহার যোগ : রাষ্ট্রপতি

President Murmu perform Yoga
President Murmu perform Yoga

 

নয়াদিল্লি, ২১ জুন : মানবতার স্বার্থে ভারতের অনন্য উপহার যোগ। শুক্রবার দশম আন্তর্জাতিক যোগ দিবসে এই বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমগ্র দেশবাসীর মতো শুক্রবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও যোগ অনুশীলন করেছেন। রাষ্ট্রপতি ভবনের ভিতরেই এই যোগ অনুশীলনের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে এক বিশেষ বার্তা দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, "আন্তর্জাতিক যোগ দিবসে সমগ্র বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে ভারতীয় নাগরিকদের শুভেচ্ছা! যোগ মানবতার জন্য ভারতের অনন্য উপহার। ক্রমবর্ধমান জীবনধারা সম্পর্কিত সমস্যার পরিপ্রেক্ষিতে, যোগ এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যোগব্যায়াম শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার একটি উপায়। আসুন আমাদের প্রতিদিনের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে যোগকে গ্রহণ করার সংকল্প করি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…