Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Delhi and Kerala: বৃষ্টিতে স্বস্তি রাজধানীতে, কেরলে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

Rain relief in the capital, schools closed in Kerala
Rain relief in the capital, schools closed in Kerala

 

নয়াদিল্লি, ২৭ জুন: একটানা তীব্র তাপপ্রবাহ থেকে মিলল রেহাই। বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বৃষ্টি দিল্লিতে। ফলে সামান্য কমলো তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে দিল্লিতে। চলতি সপ্তাহের শেষেই বর্ষা প্রবেশ করতে পারে দিল্লিতে। সেক্ষেত্রে তাপপ্রবাহ থেকে রাজধানীর বাসিন্দারা রেহাই পেতে পারেন। জুলাইয়ের শুরুতেই উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে বৃহস্পতিবারও কেরলে ভোগান্তি হয়েছে বাসিন্দাদের। ছয় জেলায় বন্ধ রয়েছে স্কুল, কলেজ। কয়েকটি জেলায় অতি ভারি বৃষ্টির সতর্কতাও জারি করেছে মৌসম ভবন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…