Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Modi :বাংলাদেশীদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত, ঘোষণা মোদীর

Modi
Modi

 

নয়াদিল্লি : বাংলাদেশী নাগরিকদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ই-মেডিক্যাল ভিসার পাশাপাশি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষদের সুবিধার কথা বিবেচনা করে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার কথাও ঘোষণা করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যে সম্পর্কের প্রতিফলন ঘটানো এবং গত এক বছরে গৃহীত উদ্যোগগুলি তুলে ধরেন।

এদিন দু দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হয় একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা। তার মধ্যে অন্যতম হল, ভারত-প্রশান্ত মহাসাগারীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। সে প্রসঙ্গের উল্লেখ করে হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। বলেন, ‘‘এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একসঙ্গে চলবে দুই দেশ।’’

এ প্রসঙ্গে মোদী মন্তব্য, ‘‘বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন-সঙ্গী। তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।’’ অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা, রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়েছে শনিবারের বৈঠকে। ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে ‘সবুজ অংশীদারি’ নিয়েও।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…