Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপ : ৪ ওভারে ৪ মেডেন নিয়ে ফার্গুসনের রেকর্ড

T20 World Cup:
T20 World Cup:

 

ত্রিনিদাদ, ১৮ জুন: রেকর্ড গড়লেন ফার্গুসন। ৪ ওভারে কোনও রান না দিয়ে ৩ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন নিউ জিল্যান্ডের ফাস্ট বোলার ফার্গুসন। অভাবনীয় বোলিংয়ে নিউ জিল্যান্ডের এই ফাস্ট বোলারের নাম উঠে গেল রেকর্ডের পাতায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার ত্রিনিদাদে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ ওভারের ৪টিই মেডেন নেন ফার্গুসন।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে চার ওভারে কোনও রান না দেওয়াটা দ্বিতীয় নজির। বিশ্বকাপে এটি প্রথম। এই বিশ্বকাপেই উগান্ডার বিপক্ষে ৪ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন আরেক কিউই পেসার টিম সাউদি। তার মিতব্যয়ী সেই বোলিং রেকর্ড দ্রুতই অতীত হয়ে গেল। সুতরাং বিশ্বকাপের ম্যাচে ফার্গুসন ছাড়া আর কারও তিন ওভার মেডেনের কীর্তিও নেই।

You might also like!