Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Haryana: গুরুগ্রামে ফায়ারবল তৈরির ফ্যাক্টরিতে আগুনে মৃত্যু দু'জনের, ৩-৪ জন আহত

3-4 injured in fire at fireball manufacturing factory in Gurugram
3-4 injured in fire at fireball manufacturing factory in Gurugram

 

গুরুগ্রাম, ২২ জুন: হরিয়ানার গুরুগ্রামে ফায়ারবল তৈরির ফ্যাক্টরিতে আগুনে প্রাণ হারালেন দু'জন। এই অগ্নিকাণ্ডে আরও ৩-৪ জন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের দৌলতাবাদ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফায়ারবল তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই কারখানায় আগুন ধরে যায়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকলের প্রায় ২৪ জন ইঞ্জিন। আগুনের তীব্রতায় বিল্ডিংটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকটা চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। শনিবার সকালে দমকল অফিসার রমেশ কুমার বলেছেন, "আমরা কাছাকাছি ফায়ার স্টেশন থেকে দমকলের ইঞ্জিন নিয়ে এসেছি এবং তখনও বিস্ফোরণ ঘটছিল। অভিযানে প্রায় ২৪টি দমকলের ইঞ্জিন নিযুক্ত ছিল। এই কারখানাটি ফায়ারবল তৈরি করে, যা অগ্নি নির্বাপক যন্ত্রের মতো। আশেপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বলা হচ্ছে, আমরা এখানে পৌঁছানোর আগেই দু'জনের মৃত্যু হয়েছে এবং ৩-৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…