Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Amit-Akhilesh: সৌজন্যের নজির, সংসদ চত্বরে করমর্দন শাহ-অখিলেশের

Amit-Akhilesh (File Picture)
Amit-Akhilesh (File Picture)

 

নয়াদিল্লি, ২৭ জুন: বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে দেখা গেল সৌজন্যের ছবি। সংসদের ভিতরে যতই একে অপরপক্ষকে রাজনৈতিক ইস্যুতে তুলোধনা করুক না কেন, সংসদ-কক্ষের বাইরে সৌজন্যে কোনও ঘাটতি দেখা গেল না বৃহস্পতিবার। এদিন সংসদ চত্বরে অমিত শাহর সঙ্গে হাত মেলাতে দেখা যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে।

জানা গেছে, অমিত শাহ যখন সংসদে প্রবেশ করতে যান, সেই সময় সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন অখিলেশ যাদব। সংসদ চত্বরে দুই দলের নেতার মুখোমুখি সাক্ষাৎ হলে, সৌজন্য দেখান শাহ-অখিলেশ দুজনেই। একে অপরের সঙ্গে করমর্দন করতে দেখা যায় উভয়কেই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…