Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Weather Alert:হিমাচলে মেঘভাঙা বৃষ্টি, উদ্ধারকাজ জারি

Heavy rains
Heavy rains

 

কুলু, ২৬ জুন : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে এবং ৬ জন নিখোঁজ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কুলু ও কাংড়া জেলার। দুর্যোগে পড়েছেন পর্যটকরাও।

কুলু জেলার ব্যাপক ক্ষতি হয়েছে মেঘভাঙা বৃষ্টিতে। রেহলা বিহালে সেখানে ৩ জন নিখোঁজ বলে সূত্রের খবর। একাধিক বাড়ি, স্কুল, রাস্তাঘাট এবং ছোট সেতু জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুলু জেলার বিপাশা ও শতদ্রু নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পান্ডোহ বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। কাংড়া জেলার মানুনি খাদ থেকে ইতিমধ্যেই দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৬ জন এখনও নিখোঁজ। জলবিদ্যুৎ প্রকল্পের কাছে অস্থায়ী শিবিরে থাকা শ্রমিকরাই মূলত মূলত নিখোঁজ বলে জানা গিয়েছে। জলের প্রবল তোড়ে তাঁরা ভেসে গিয়েছেন। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।


You might also like!