Country

1 month ago

Hyderabad–Jaipur Express Fire: হায়দরাবাদ-জয়পুর এক্সপ্রেসে আগুন আতঙ্ক! সমস্ত যাত্রী সুরক্ষিত

Fire Breaks Out In AC Coach of Hyderabad–Jaipur Express
Fire Breaks Out In AC Coach of Hyderabad–Jaipur Express

 

হায়দরাবাদ, ১৬ মে : হায়দরাবাদ-জয়পুর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ালো। শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের নামাপল্লি রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ১২৭২০ হায়দরাবাদ-জয়পুর এক্সপ্রেসে আগুন লাগে। ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বগি বি ১ ও বি ২-এ আগুন লাগে।

রেল সূত্রের খবর, ট্রেনটি হায়দরাবাদের নামাপল্লি রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেই সময় আগুন লাগে বি ১ ও বি ২ কামরায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনেন। এই অগ্নিকাণ্ডের জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় হতাহতের খবর নেই। সমস্ত যাত্রীরা সুরক্ষিত আছেন। আগুন প্রথমে বি ১ কামরায় লাগে, সেই আগুন বি ২ কামরায় ছড়িয়ে পড়ে। আগুনে বি ১ কামরাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

You might also like!