Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Two fire incident in Maharashtra: থানে-তে ভয়াবহ অগ্নিকাণ্ড নাইলনের গুদামে, মুম্বইয়ের বহুতলে আগুন-আতঙ্ক

Fierce fire in Thane nylon warehouse, high-rise fire in Mumbai
Fierce fire in Thane nylon warehouse, high-rise fire in Mumbai

 

মুম্বই, ১৫ নভেম্বর: মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি নাইলনের গুদামে। মঙ্গলবার রাতে ওই গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, সবকিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। খবর পাওয়ার পর আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। থানে পৌর নিগম জানিয়েছে, দমকল কর্মীদের চেষ্টায় বুধবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

অন্যদিকে, মুম্বইয়ে আগুন লাগল একটি বহুতলে। বুধবার সকালে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে, দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবন থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

You might also like!